শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

গুরুদাসপুরে কৃষককে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি: / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ার হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বিকেল ৫টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজ ঘাট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মনোয়ার ওই এলাকার মো. আব্দুস সালাম মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশি হায়দার হোসেন (২২), তার বাবা আশরাফ হোসেন (৪৮) ও মা হাসনা বেগমের (৪০) সঙ্গে মনোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে মনোয়ার নিজ বাড়ি থেকে বাইরে গেলে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় মনোয়ারের ভাই আব্দুল মোমিন (২২) এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়।

এ পরিস্থিতিতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। গুরুতর আহত মনোয়ারকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি উজ্জ্বল হোসেন আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফ ও হাসনা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হায়দারকেও আটকের চেষ্টা চলছে। মনোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হোসেন জানান, মনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর