বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

স্বাচিপের সিরাজগঞ্জ জেলা শাখা সম্মেলন বঙ্গবন্ধু ও জাতীয় নেতা সম্বলিত ব্যানার ছিড়ে ফেলল প্রতিপক্ষরা !

নিজস্ব প্রতিবেদক: / ৩৯০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ মে, ২০২৪

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলনের ফলাফল ঘোষনা করার পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্যাপ্টেন মুনসুর আলী, সজীব ওয়াজেদ জয়, স্বাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা ও স্থানীয় সংসদ ড. জান্নাত আরা হেনরী, বিএম ও স্বাচিপ এর কেন্দ্রীয় নেতাদের সম্বলিত ব্যানার ছিড়ে ফেলল প্রতিপক্ষ ডা: জাহিদুল ইসলাম হীরা। স্বাচিপ এর সিরাজঘঞ্জ শাখার সম্মেলন উপলক্ষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ গেটে একটি খুটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা: এসএম আলামিন এর ব্যানার উপরে ও ডা: জাহিদুল ইসলাম হীরা এর ব্যানার নিচে লাগানো হয়। ডা: জাহিদুল ইসলাম হীরা ব্যানার নিচে অক্ষত অবস্থান থাকলে উপরে ডা: এসএম আলামিন এর ব্যানারটি ছিড়ে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ মে ২০২৪ইং তারিখে দিবাগত রাত্রে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বরে। স্বাচিপের নির্বাচনের ফলাফল ঘোষণা করা পূর্বে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্যাপ্টেন মুনসুর আলী সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় সিরাজগঞ্জে চলছে আলোচনা-সমালোচনা।

তথ্যানুসন্ধানে জানা যায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থন চিকিৎসকদের সংগঠন। ১৯৯৩ সালের ২৪ ডিস্মেবর স্বাচিপ গঠিত হয়। ২০১৫ সালে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাচিপের চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সম্মেলনে কমিটির ভার স্বাচিপের নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেন। পরবর্তীতে এম ইকবাল আর্সলান সভাপতি ও এম এ আজিজ মহাসচিব নির্বাচিত হয়। বর্তমানে সভাপতি জামাল উদ্দিন চৌধুরী সভাপতি ও কামরুল হাসান মিলন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমানে চলছে সারাদেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সম্মেলন। গত ১৮ মে ২০২৪ইং তারিখে দিনব্যাপী সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলা সম্মেলন বগুড়া মেডিকেল কলেজ এর হলরুমে অনুষ্ঠিত হয়।

জেলা সম্মেলনে স্বাচিপের সিরাজগঞ্জ জেলা শাখায় সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৩ পদপ্রার্থী ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম হীরা, ডা: নীহার রঞ্জন দাস ও ডা: আল আমিন প্রতিন্দন্দ্বিতা করেন। সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী হওয়ায় নির্বাচকরা প্রার্থীদের বায়োডাটা নিয়ে ঢাকায় নিয়ে যান। আগামী ৭দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

তথ্যানুসন্ধানে আরো জানা যায়, ডা: জাহিদুল ইসলাম ছাত্রজীবন থেকে এ পর্যন্ত আওয়ামীলীগের সহযোগি সংগঠন, অঙ্গ সংগঠনে কোন পদ পদবি বা সদস্য ছিল না। ছাত্র জীবনে ছাত্র শিবির করেছেন বলে তার স্কুল ও কলেজ জীবনে বন্ধুরা বিষয়টি নিশ্চিত করেছেন। ডা: জাহিদুল ইসলামের পিতা শাহজাহান আলীর বংশধর কোনদিন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনে কোন পদ পদবী বা সদস্য পদ ছিল না। এমন কি ডা: জাহিদুল ইসলাম সহ এর বংশধররা আওয়ামীলীগকে সমর্থন করত না। এমনকি জাহিদুল ইসলাম হীরা পিতা শাহজাহান আলী খোকশাবাড়ি ইউনিয়ন জামাতের রোকন ছিল বলে এলাকাবাসী জানান।

যেহেতু স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) একটি আওয়ামীলীগের সমর্থিত সংগঠন। আওয়ামীলীগের সমর্থিত সংগঠনের স্বাচিপের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা: জাহিদুল ইসলাম হীরা’র প্যানা ও ফেস্টুনে জাতীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেম এম মনসুর আলী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ড. জান্নাত আরা হেনরী’র ছবি দেখতে পাওয়া যায় না। যেহেতু আওয়ামীলীগের সমর্থিত সংগঠন স্বাচিপ, সেহেতু সিরাজগঞ্জ জেলা সম্মেলনে সিরাজগঞ্জের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর ছবি প্যানা ও ফেস্টুনে না থাকায় সিরাজগঞ্জের ডাক্তার, ভোটার ডাক্তার সহ জেলার সর্বত্র চলছে আলোচনা সমালোচনা ঝড়।

স্বাচিপ এর সাধারণ সম্পাদক পদপ্রাথী ডা: জাহিদুল ইসলাম হীরাকে এবিষয়ে মোবাইল করলে, ব্যানার ছিড়ে ফেলার কথা বলার সাথে সাথে তিনি ফোন কেটে দেন।

এবিষয়ে স্বাচিপ এর সাধারণ সম্পাদক পদর্প্রাথী ডাঃ আলামনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সজিব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মুনসুর আলী, সিরাজগঞ্জের সুর্য সন্তান, কেন্দ্রীয় বিএমএ ও স্বাচিপ এর নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী’র ছবি সম্বলিত ব্যানার ডা: জাহিদুল ইসলাম হীরা ও তার ক্যাডার বাহিনী ছিড়ে ফেলেছে। ডা: জাহিদুল ইসলাম কখনো বঙ্গবন্ধুর আর্দশরে সৈনিক ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে না।

টিপিএন২৪/ আ আ/ আর এইচ এইচ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর