বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সিরাজগঞ্জে ৪’শ বোতল ফেন্সডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪


সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সডিল ও দুইটি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের অহিদুল ইসলামের ছেলে মোঃ সুমন সরকার @ জিয়া (৩৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মোঃ শাহীন আলম (৪১) ও বগুড়া জেলার বগুড়া থানার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম @ সোহাগ (৩৯)।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীনের নেতৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে দুইটি প্রাইভেটকার তল্লাশী চালায়। এসময় দুইটি প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেন্সডিলিসহ তিন মাদক ব্যবসায়কে আটক করা হয়। মাদক কাজে ব্যহৃত প্রাইভেটকার দুই জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, আটককৃত আসামীর পিসি/পিআরঃ আসামী মোঃ সুমন সরকার জিয়া এর বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও মোঃ শহিদুল ইসলাম @ সোহাগ এর বিরুদ্ধে অন্যান্য আইনে ১টি মামলা আদালতে বিচারাধীন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর