বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন। জেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় বাবা-ছেলে সহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা,অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে-২০২৪) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘেষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল মণ্ডল,মোজাম্মেল হক,মোফাজ্জল হোসেন, মোস্তফা, মোসফর আলী,মাহফুজার রহমান, মাসুদ, মামুনুর রশীদ,সামসুদ্দিন ও বেলাল হোসেন।সাজাপ্রাপ্তরা সবাই জেলার কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের বাসিন্দা।রায় ঘোষণার সময় জয়নাল ছাড়া আদালতে অন্য আসামিরা উপস্থিত ছিলেন-।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলেন।তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করে রক্তাক্ত ও জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।এর পর ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাইদুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা রুজু করলে মঙ্গলবার শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর