বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

মসজিদের সামনে গাঁজা চাষ, চাষী আটক

নিজস্ব প্রতিনিধি: / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪


সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজিপুরা এলাকায় মসজিদের সামনে গাঁজা চাষের অভিযোগে আশরাফুল ইসলাম বাদল নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় র‌্যাব-১২ সদস্যরা বাগান থেকে বিপুল পরিমান গাঁজা গাছ উত্তোলনপুর্বক জব্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজিপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রামের শত শত নারী-পুরুষ গাঁজা গাছ দেখতে ভীড় জমায়।

র‌্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার (অপস) ওসমান গনি জানান, কাজিপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২ কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তা গাঁজা গাছগুলো উত্তোলনপুর্বক গাড়ী যোগে র‌্যাব-১২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, গাঁজা গাছ চাষের অভিযোগের বাগান মালিক কাজিপুরা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর