বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে বিদ্ধ কলেজ ছাত্রের পা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে আল আমিন নামে এক কলেজ ছাত্রের পা বিদ্ধ হয়েছে।

শুক্রবার গভীর রাতে বেলকুচি উপজেলার চক মকিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কলেজ ছাত্র ওই গ্রামের জমসের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে আল আমিন।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বালু ব্যবসায়ী শওকত আলীকে অনুসরণ করছিল ৩/৪ জন ব্যক্তি। শওকত আলী বিষয়টা টের পেয়ে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন কে আপনারা কি চান? এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।


তাদের ছোঁড়া গুলি ছুটে গিয়ে পাশেই শাহাদত মিস্ত্রির দোকানের বেঞ্চে বসে থাকা কলেজছাত্র আল-আমিনের পায়ে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর