সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

সিরাজগঞ্জের শালুয়াভিটায় অবৈধভাবে হাট বসাতে মিছিল, বিক্ষোভ-সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: / ২৭৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪


ইজারা দিয়েই হাট বসতো। সড়ক ও জনপথ বিভাগের জমিতে হাট বসতো। বিষয়টি প্রশানের নজরে আসলে ১ বৈশাখ ১৪৩১ তারিখ থেকে ইজারা থেকে বিরত থাকেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে সড়ক ও জনপথের জমিতে জোরপূর্বক হাট বসাতে কুচক্রী মহল স্থানীয় কিছু মহিলা ও জনসাধারণ নিয়ে বিক্ষোভ, মিছিল-সড়ক অবরোধ করাচ্ছে। ঘটনাটি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে শালুয়াভিটায় ঘটেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাট এর কার্যক্রম ৩০ চৈত্র ১৪৩১ বাংলা তারিখে ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এর পরেও জোর পূর্বকভাবে খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা গত ১৬ এপ্রিল ২০২৪ইং তারিখে জোরপূর্বক হাট বসিয়েছিল। এর পর অদ্যবধি পর্যন্ত আজ পর্যন্ত শালুয়াভিটায় কোন হাট বসেনি। সামনে ঈদ উল আযহা। ঈদ উল আযহাকে কেন্দ্র করে পশুর হাট বসাতে মরিয়া খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা। বিভিন্ন দফতরে হাট বসানোর অনুমতি চেয়ে লিখিত আবেদনও করেছেন। কিন্তু সরকারি বিধি বিধান অমান্য করে সুষ্পষ্টভাবে আবেদনটি নাকজ করে দেন। এরপরেও অবৈধভাবে হাট বসাতে এলাকার মহিলা, কিছু জনসাধারণ দিয়ে শালুয়াভিটায় গতকাল বিক্ষোভ মিছিল করেছে। শুধু বিক্ষোভ মিছিল নয়, এমনকি সড়ক অবরোধের ঘটনাও ঘটিয়েছে। সড়ক অবরোধের কারণে শালুয়াভিটায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন বলেন, শালুয়াভিটায় হাটের ইজারা দেওয়া হয়নি। সেখানে হাট বসানোর যাবেনা। তবে অস্থায়ী ভবে একটি নিলাম করে হাটের জায়গা নির্ধারণ করে দেওয়া যাবে। নিলামে যে হাটের ডাক পাবে তিনিই হাটের খাজনা উত্তোলন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর