শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল বাঁশখালী উপকূলে ভাঙন ঝুঁকি: জরুরি অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপির ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ। ছাত্রজীবনের ক্রীড়াঙ্গন থেকে রাজনীতির ময়দান: সংগ্রামী নারী নেত্রী রত্না খাতুন রাউজানে গর্জনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন

উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ৩ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ১২ টাকা ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ২২ হাজার ১২ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৮০ হাজার টাকা।

২৬ মে রবিবার সকালে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সুদক্ষ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন। সভায় বাজেট উপস্থাপন ও আয়-ব্যয়ের চিত্র তুলে ধরেন ইউপি সচিব মোঃ আব্দুস ছালাম।

বাজেটে মাদকবিরোধী, ক্রীড়া ও সৃংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান সচিব।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বড়পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, শারমিনা খাতুন প্রমুখ। এ সময় বাজেট অধিবেশনে ইউনিয়নের সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বাজেটের খুটিনাটি বিষয় আলোচনা শেষে বাজেটকে স্বাগত জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর