শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মোঃ নিলয় ইসলাম রাজ / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তাড়াশ উপজেলায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মাদকের রমরমা ব্যবসা। ফেনসিডিল, ইয়াবা, গাঁজা থেকে শুরু করে দেশি-বিদেশি চোলাইমদের বিস্তার ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে। হাত বাড়ালেই মিলছে রকমারি মাদক, যার প্রধান শিকার হচ্ছে স্থানীয় উঠতি বয়সের কিশোর ও যুবসমাজ। স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে তাড়াশের উত্তর বাদ এবং পশ্চিম বাদ সংলগ্ন এলাকা, মান্নান নগর, বারুহাস, তালম ও তাড়াশ পৌর এলাকার বেশ কিছু স্পটে মাদক কারবারিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার একাধিক বাসিন্দা ও সচেতন নাগরিক অভিযোগ করে জানান, ভাসমান ও চিহ্নিত কিছু মাদক কারবারি নিত্যনতুন কৌশলে এলাকায় মাদকের সরবরাহ বজায় রাখছে। এতে একদিকে যেমন বাড়ছে অপরাধ প্রবণতা, অন্যদিকে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে।

​প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিকেল গড়ালেই কিছু নির্দিষ্ট স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদক সেবনের দিকে ঝুঁকে পড়ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর