বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

তাড়াশে ট্রাক্টর-নছিমন ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪


সিরাজগঞ্জের তাড়াশে জমি চাষ করা ট্রাক্টর ও নছিমন ভুটভুটির সংঘর্ষে ট্রাক্টর চালক মো. তোজাম উদ্দিন (৩৮)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন।


ঘটনাস্থ পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভুটুভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। আর খড় বোঝাই নছিমন ভুটুভুটি ও সেখানে থাকা তিনকে আটক করে উচ্ছুক জনতা।


তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর