রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বিশ্বকাপের মাঝেই র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব

অনলাইন ডেস্ক: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

বিশ্বকাপের মাঝেই টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব আল হাসান।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি

এই র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ফলে ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে।

 

ম্যাচে ৪ উইকেটের ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমে গিয়েছে লঙ্কান অলরাউন্ডারের। ২২২ পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন দুইয়ে। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব।

ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন আনরিখ নরকিয়া। স্রেফ ৭ রানে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি। অষ্টম স্থানে রয়েছেন এই পেসার। এছাড়া এক ধাপ এগিয়ে পাঁচে রয়েছেন জশ হ্যাজেলউড। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফাজালহাক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর