বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

মাছ ধরার জালে উঠে এলো অজগর সাপ

অনলাইন ডেস্ক: / ২৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে মাছ মারতে গিয়ে অজগর সাপ ধরেছেন ফজিবর রহমান নামের এক জেলে। বুধবার দুপুরে ভজনপুরের মুর্খাগছ সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরার সময় অজগর সাপটি জালে ধরা পড়ে।

স্থানীয়রা জানান বুধবার সকালে ভজনপুর এলাকায় ফজিবর রহমান করতোয়া নদীতে মাছ ধরতে যায়, মাছ ধরার এক পর্যায়ে তার জালে প্রায় চার ফুট দৈর্ঘ্যের ৪ কেজি ওজনের অজগর সাপ আটকা পড়ে। পরে জালসহ ডাঙ্গায় নিয়ে আসে সাপটিকে। পরে অজগর সাপ দেখতে স্থানীয়দের ভিড় লেগে যায়।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান ঘটনাস্থল গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন।

তেঁতুলিয়অ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান জানান, করতোয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের জালে অজগর সাপটি আটকে পড়ে। পরে অজগরটি উদ্ধার করা হয়। সাপটি সংকটাপন্ন প্রাণী হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৯ ধারা অনুযায়ী বন্য প্রাণীটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর বনবিভাগের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন, তেঁতুলিয়া উপজেলা প্রশাসন অজগর সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। উদ্ধারকৃত সাপটিকে নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর