বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪


সিরাজগঞ্জ শহরে এক কুয়েত প্রবাসীর বাড়ির গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে রেখে আলমিরা ও সোকেচ ভেঙ্গে স্বর্নাংলকার ও নগদ টাকা লুট করেছে। রবিবার ভোরে শহরের তেলকুপি নতুনপাড়ার ইউনুস আলীর ছেলে কুয়েক প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছোট ভাই মাসুম সেখ জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল বারান্দার গ্রিল কেটে এক তলা ভবনে প্রবেশ করে। গরমের কারনে ঘরের দরজা খোলা ছিল। ডাকাতরা ঘরের ভিতর ঢুকে দুই নারী ও এক পুরুষের মুখ ও হাত বাধার পর সবাইকে দঁড়ি দিয়ে বেঁধে রেখে ঘরের কয়েকটি আলমিরা ও সোকেচ ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১৬/১৭ ভরি ওজনের স্বর্নাংলকার লুট এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে গেছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল করেছি। প্রবাসীর অন্তস্বত্তা স্ত্রী ভয়ে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর