বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

অরক্ষিত ভাঙা ব্রিজ থেকে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

সিরাজগঞ্জের চন্ডীদাসগাঁতী এলাকায় আঞ্চলিক প্রধান সড়কের একটি অরক্ষিত ভাঙা বেইলি ব্রিজ থেকে পড়ে সাহেব আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক প্রধান সড়কের চন্ডীদাসগাঁতী এলাকার একটি বেইলি ব্রিজে এই ঘটনা ঘটে।

মৃত সাহেব আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, আমরা সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণে তিনি বলেন, এটা একটা পুরাতন বেইলি ব্রিজ। এর পাশ দিয়েই নতুন রাস্তা ও ব্রিজ তৈরি হয়েছে। ফলে এটা এখন পরিত্যক্ত। এটার মাঝখানের পাঠাতানও খোলা। ওই ব্যক্তি রাতের অন্ধকারে সেটা না জেনে ওই দিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ গভীর নোংরা পানিতে পড়ে যান। পরে আমাদেরকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি কিছুদিন আগে একটি ট্রাক যাওয়ার সময় দেবে যায়। পরবর্তীতে কর্তৃপক্ষ পাটাতন খুলে নিয়ে যান। এরপর সেই ব্রিজে প্রবেশে কোনো বাধা ও সংকেত না থাকায় ব্রিজটি অরক্ষিত অবস্থায় ছিল।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, তার মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা থানায় গিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর