রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১০১ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:  / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে, ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা, এসময় জব্দ করা হয় একটি কার্ভাট ভ্যান।

আজ ০৯ জুন রবিবার দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। গতকাল দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলো, নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।সংবাদ সম্মেলনে গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এর চৌকস অফিসার এসআই ইয়াছির আরাফাত, এএসআই হারেজ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে, চন্দননগর ইউনিয়নের সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ড়১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার।

তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা।

আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা মাধ্যমে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর