রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরগ‌তি

অনলাইন ডেস্ক: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কি‌লো‌মিটার সড়কে যানবাহনে ধীরগ‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে কোথাও কোথাও যানজ‌টের কার‌ণে থে‌মে আছে প‌রিবহন। মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব চার‌ লে‌নের কাজ, চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদ‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহ‌নের চাপ বাড়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে এমন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।
এদি‌কে কোরবানী ঈদের ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বে‌ড়ে‌ছে প‌রিবহ‌নের সংখ্যা। এতে প্রতি‌নিয়ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ের হার বাড়‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতু‌তে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরী‌তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

জানা গে‌ছে, মঙ্গলবার গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কি‌লো‌মিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান র‌য়ে‌ছে। এছাড়া রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর