রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

উপজেলা পরিষদ নির্বাচন উল্লাপাড়ায় নির্বাচিত জনপ্রতিনিদের দায়িত্বভার গ্রহন – ফুল দিয়ে বরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড: দেওয়ান মাহমুদ হুমায়ুন কবীর এর কার্যালয়ে শপথ গ্রহন করেন। বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় তারা নতুন দায়িত্বভার গ্রহণ করেন। তার আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান করে।
দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে এ সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ আফছার আলী, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সচেতন  মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর