সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সারিয়াকান্দি পৌরসভায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার পেলেন ১৫শ’৪০টি পরিবার

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌর এলাকার দুঃস্থ ১৫শ’৪০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (১৪ জুন) পৌরসভার চত্বরে এসব চাল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মতিউর রহমান মতি। এসময় তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১৫৪০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুনজু, ৯নং ওয়ার্ড ফজলুর করিম প্রমুখ।
এসময় পৌর মেয়র মতিউর রহমান মতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর