রবিবার, ১০ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

তাড়াশে পুলিশের উপর হামলা: গ্রেফতার ৪

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ জুন, ২০২৪


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভিকটিম উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে চারজন কে গ্রেফতার করেছে পুলিশ ।

আহতরা হলেন- উল্লাপাড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম, এএসআই জুয়েল মিয়া, কনস্টেবল মো. রায়হান শলীফ এবং নারী কনস্টেবল পাপিয়া খাতুন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টা উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজন কে নামীয় ও ১৫/২০ কে অজ্ঞাতনামা আসামী করে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পংরৌহালী গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মো: রুবেল আহম্মেদ (২৯) তার ছোটভাই মো: আ: রহিম (২৬) ও মা মোছা: রেনুকা খাতুন (৫০) ও ভিটটিম মোছা: সুমাইয়া খাতুন (১৬)।

মামলা সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মো. শাহিন মন্ডল বৃহস্পতিবার (১৪ জুলাই) উল্লাপাড়া মডেল থানায় তার মেয়ে সুমাইয়া খাতুন নিখোঁজ হয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় জানতে পারে নিখোঁজ কিশোরী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের পৌংরোহালী গ্রামে মো. আফজাল হোসেনের বাড়িতে রয়েছে। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ পৌংরোহালী গ্রামে মো. আফজাল হোসেনের বাড়িতে কিশোরীকে উদ্ধারে অভিযান চালায়। এ সময় মো. আফজাল হোসেনের ছেলে রুবেল আহম্মেদ (২৯), আব্দুর রহিম (২৬) ওই বাড়ির নারী সদস্যসহ অজ্ঞাত ১৫-২০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং সুমাইয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় রুবেল আহম্মেদ, আব্দুর রহিম, রেনুকা পারভীন ও সুমাইয়া খাতুনকে আটক করা হয়।

প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক হওয়াদের শনিবার বিকেলে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, চারজন আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তবে ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে মর্মে তিনি আস্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর