মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

‘চাকরিটি না হলে প্রেমিকাকে বিয়ে করতে পারব না’

অনলাইন ডেস্ক: / ৩০৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

চাকরির আবেদনে সাধারণত প্রার্থীরা পরিচয়, যোগ্যতা, অভিজ্ঞতার মতো বিষয়গুলো লিখে থাকেন। তবে এমন একটি আবেদনের খোঁজ পাওয়া গেল, যা দেখে বিস্মিত না হয়ে আর পারা যায় না। সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান আর্ভা হেলথের নির্বাহী দিপালী বাজাজ এমন একটি আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

দিপালী বাজাজ জানান, ইঞ্জিনিয়ার পোস্টের চাকরির আবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির আবেদন পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, স্বপ্নের মেয়েটিকে বিয়ে করতে তাঁর চাকরির প্রয়োজন। কারণ তাঁর প্রেমিকার বাবা জানিয়ে দিয়েছেন, চাকরি না পেলে তিনি তাঁর মেয়েকে বিয়ে দেবেন না।

কেন আপনি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেদনে ওই ব্যক্তি লেখেন, ‘আমি যদি এই চাকরি না পাই তবে আমি আমার প্রেমিকাকে কখনোই বিয়ে করতে পারব না। কারণ তাঁর বাবা বলেছেন, চাকরি পেলেই তুমি তাঁকে বিয়ে করতে পারবে।’

এই আবেদনের একটি স্ক্রিনশট এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৩ জুন শেয়ার করা পোস্টটি এরইমধ্যে দুই লাখের বেশি বার দেখা হয়েছে।

এটি দেখে এক্সে এক ব্যবহারকারী লেখেন, ‘সততার জন্য তাঁকে চাকরি দেওয়া উচিত।’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘বন্ধুটি সৎ। এইচআরের উচিত হবে তাঁকে পরবর্তী ধাপের জন্য বিবেচনা করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর