রবিবার, ১০ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

নাটোরে বাসের সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

নাটোর প্রতিনিধি: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪



নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সমর্থকদেও মধ্যে ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে ২ দফায় সংঘর্ষেও ঘটনা ঘটেছে । এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ
কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হরিশপুর এলাকার বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের শুরু হয় এবং শুক্রবার রাত ১২ টায় সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে । এ ঘটনার প্রতিবাদে রাত থেকে নাটোর হরিশপুর বাস টার্মিনালে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , ঢাকাগামী বাসের সিরিয়াল নিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হরিশপুর এলাকার বাসস্ট্যান্ডে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ স¤পাদক মজিবর রহমান ও বর্তমানসাধারণ স¤পাদক বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে বাসট্যান্ডের পাশে চেয়ারম্যান রোডে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে । এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়।এ সংঘর্ষের জেরে রাত ১টার দিকে একই এলাকায় আবার সংঘর্ষে জড়ায় উভয় পক্ষে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। আহতরা হলেন পরিবহণ শ্রমিক খোকা (৩৬),কিরণ (৪৭),সুরুজ আলী (৪২),আবুল হোসেন (৪৫),হিমেল (২৯), মানিক (৪০) । গুলিবিদ্ব হোন সুবল (২২) নামে এক পরিহণ শ্রমিক । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর