সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

উল্লাপাড়ায় শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে বিনষ্ট : থানায় অভিযোগ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের জমির পাট, তিল ও কাঁঠাল কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে দুবৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার নগর কয়ড়া গ্রামের কৃষক আব্দুল করিম সরদারের দেড় বিঘা জমির পাট, তিল গাছ সহ ৫০টি কাঁঠাল কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এব্যাপারে ৫ ব্যক্তিকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে কৃষক করিম।
অভিযুক্তরা হলো – উপজেলার নগর কয়ড়া গ্রামের মৃত ফসির উদ্দিন সরদারের ছেলে মোঃ শহীদ সরদার (৫৫), শহিদ সরদারের ছেলে রফিক (২৫), শহীদ সরদারের স্ত্রী আঙ্গুরা খাতুন (৫০), ইসমাইল হোসেনের স্ত্রী রওশনয়ারা (৪০), রফিক সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন (২২)।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম অভিযোগ করে জানান, পুর্ব বিরোধ ও মামলার জের ধরে অভিযুক্ত আসামিরা বসতবাড়ির ৫০ টি কাঁঠাল, দুইটি পাট ক্ষেতের রোপনকৃত পাট ও তিল ক্ষেতের তিল গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এমন কি প্রতিবাদ করিলে মারপিট করিয়া খুন জখম করে জমিজমা বেদখল দেওয়ার হুমকি দিয়ে চলেছে।
উল্লাপাড়া মডেল থানার উপ সহকারী পরিদর্শক মোঃ তারা মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর