মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

নাটোরের লালপুরে পদ্মার চরে দেখা মিলল রাসেল’স ভাইপার, এলাকাজুড়ে আতঙ্ক

নাটোর প্রতিনিধি: / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪

নাটোরের লালপুরে পদ্মার চরে বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। এতে চরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নসাড়া চরের বাদামের জমিতে চারটি সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় কৃষকরা।

কৃষকরা জানান, ওই চরে ৭/৮ জন কৃষক বাদাম উঠাতে যান। এসময় তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিয়ে মেরে ফেলেন। এনিয়ে পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজজাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেলস ভাইপার আমাদের রক্ষা করতে হবে। এটা বিষাক্ত সাপ।এনিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। জমিতে কাজ করার ক্ষেত্রে ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি।

বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার চরে আগেও রাসেল’স ভাইপার সাপের দেখা মিলেছে। গত কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়। অনেক দিন পর আবার চড়ে এই রাসেল’স ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা সাপ দেখতে তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে। বর্তমানে এ সাপ সারাদেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। কামড়ে অনেকের মৃত্যুও হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হিসেবে চলাচল করতে হবে।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, সাপে দংর্শন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে।রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর