শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

নিজস্ব প্রতিবেদক / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন প্রকল্পের আওতায় উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও ১৯ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অডিও কলে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, ভাইস চেয়ারম্যান, জামাত আলী মুন্সি। মহিলা ভাইস চেয়ারম্যান নুরে ফাতিমা রিনা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং ও সংগঠনের জেলা শাখার সভাপতি নিবির সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক শিক্ষার্থীর ৭৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা, মাধ্যমিক ৫০জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ২৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৫শত টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ১৯জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর