বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

গ্লোবাল কনটেস্টে অংশ নিয়ে চীনে যেতে পারবেন রিয়েলমি ফ্যানরা

অনলাইন ডেস্ক: / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

আকর্ষণীয় এক গ্লোবাল কন্টেস্ট নিয়ে হাজির হলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রতিযোগিতায় জয়ী ২০ জনকে দেওয়া হবে চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয় ঘুরে দেখার সুযোগ। আর এই পুরো ভ্রমণে অংশগ্রহণকারীকে খরচ করতে হবে না একটি টাকাও।
এই কন্টেস্টে অংশ নিতে, রিয়েলমি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলমি প্রযুক্তি নিয়ে তাদের সবচেয়ে সুন্দর কোনো মুহুর্তের ঘটনা পোস্ট করতে হবে। এক্ষেত্রে #realmecooltech ও #CoolTechwithrealme হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে।
এছাড়া, রিয়েলমি ব্র্যান্ডকে ট্যাগ করার পাশাপাশি গ্রাহকদের তিনজন বন্ধুকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করতে হবে।
সেরা ২০টি গল্প পোস্ট করা ব্যক্তিরা একদম বিনামূল্যে জিতে নেবেন চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয়ে ভ্রমণের সুযোগ। শহর ঘুরে দেখার সময় বিজয়ীদের আরও একটি বিশেষ ‘বিহাইন্ড দ্য সিন’ ট্যুরের সুবিধা দেবে রিয়েলমি। আর তা হলো- রিয়েলমি’র গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রমগুলো সরাসরি ঘুরে দেখার সুযোগ।
এর বাইরে, রিয়েলমি ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথা বলার অনন্য সুযোগও পাবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীরা।
আগামী ০৫ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে অংশগ্রহণকারীদের গল্পগুলো জমা দিতে হবে।
ভবিষ্যতে গ্রাহকদের জন্য চমৎকার অফার প্রদানের পাশাপাশি আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করা চালিয়ে যাবে সকলের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে, ভিজিট করুন রিয়েলমি’র ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD -এ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর