রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জ বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশের স্বাধীনতা গনতন্ত্র নিরাপদ না, অবৈধ ও ভারতের তাবেদার সরকার খুনি হাসিনা তাকে তিলে তিলে নিংশেষ করে দিয়ে দেশের মানুষকে নিঃশেষ করতে চায়।

বিদেশী আধিপত্য দেশের চক্রান্ত এবং বিশ্বসঘাতকতার কারণে আমাদের আন্দোলন সার্থক হয়নাই। দলকে মাঠে ফেরানোর জন্য তারেক জিয়া নির্দেশ ক্রমে আমরা আবার সমাবেশ আন্দোলনে নেমেছি। এবার বাংলোদেশের গণতন্ত্র ফেরানোর জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমরা আন্দোলন করে যাবো।

সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির। বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু সহ আরো অনেকে। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর