মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

কুড়িগ্রামে বৃষ্টিতে ভিজে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ৩১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪

কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
 ৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে,কেন্দ্রীয় বাজারের সামনে এলে বৃষ্টি শুরু হয়, পরে বৃষ্টির মধ্যেই নছর উদ্দিন মার্কেটের সামনে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা বিএনপি নেতা আজিজুল হক, আবু হানিফ বিপ্লব, জেলা যুবদল নেতা ওয়াজেদ আলী ঝিনুক, রাকিবুল ইসলাম বকসী রকি, জেলা ছাত্রদল নেতা ইকবাল রাব্বি বিপুল, কৃষক্যলের সদস্য সচিব রিপন রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা প্রমূখ।
জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর