সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বসতভিটা ও আশপাশে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে শতশত পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। আমন, পাট ও শাক সবজি ক্ষেত তলিয়ে ফসল নষ্ট হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তাঁত কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় পাঠদানে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে, পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে ইতোমধ্যে সদর উপজেলার কাওয়াকোলা, কাজিপুরের খাসরাজবাড়ী, শাহজাদপুরের পাঁচিল, জালালপুরে প্রায় সহস্রাধিক বসতভিটা, গুচ্ছ গ্রাম, মসজিদ ও হাসপাতাল বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ মিটার। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় ১১ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। (বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)। অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪দশমিক ৭৪ মিটার। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় ১৪ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। (বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

সদর উপজেলার বাঐতারা গ্রামের বাসিন্দা আফজাল হোসেন জানান, পানি বৃদ্ধির ফলে রাস্তাঘাট ও বসতভিটা তলিয়ে গেছে। চলাফেরা ও রান্না করা কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বাথরুমের সমস্যা বেশি দেখা দিয়েছে। শাকসবজি ফসল তলিয়ে যাওয়ায় চরম ক্ষতি হয়েছে। এছাড়াও বাঐতারা এলাকার তাঁত কারখানাগুলোতে পানি উঠে বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা অলস সময় পার করছে। আয় রোজগার না থাকায় দিনাতিপাত চালানো কষ্টকর হয়ে পড়েছে।

অন্যদিকে, পাঁচিল গ্রামের বাসিন্দা আলহাজ্ব জানান, পানি বাড়ায় এ অঞ্চলে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় সবাই নি:স্ব হয়ে পড়ছি।


কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, একদিকে বন্যার কারনে বসতবাড়ীতে পানি ওঠে অন্যদিকে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে কাওয়াকোলার তিন শতাধিক বসতভিটা নদীগর্ভে চলে গেছে। কিন্ত পাউবো কোন ব্যবস্থা গ্রহন করেনি।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, আরো দুই-তিন দিন যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়ে মাঝারী ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাঙ্গন দেখা দেয়ায় কিছু কিছু পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে। তবে চরাঞ্চল ভাঙ্গনে প্রকল্প না থাকায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর