সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

কুষ্টিয়ায় দুপুর বেলায় সড়কে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪

পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর দেহ তল্লাশি করে সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে দুই অস্ত্রধারী যুবক। খোদ দিনে-দুপুরে এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর এলাকায়। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে এবং আমরা নিয়মিত তদন্ত করছি, আসামিও ধরছি।

জানা গেছে, রবিবার দুপুর ৩টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৮মাইল এলাকা হয়ে দৌলতপুরের ব্যবসায়ী এনামুল হক মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন শহর থেকে, পথে একটি মোটরসাইকেল তাদের শ্যালো চালিত গাড়ির গতিরোধ করে পুলিশ পরিচয় দেয় এবং দেহ তল্লাশি করে নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং একটি ৮শ’-৯শ’ টাকা মূল্যের মোবাইল ফোন পায়। ফোনটি রেখে নগদ টাকা নিয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সজোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। এসময় ওই দুই ছিনতাইকারীর কাছে একটি পিস্তল এবং একটি ছুরি ছিলো।

এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ইতোমধ্যে আমাদের দু’টো টিম বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর