বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

নাটোরের গাঁজা কুড়াতে রেললাইনে উপচে ভিড়!

নাটোর প্রতিনিধি / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪



নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে রেললাইনে মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে শতাধিক মানুষ । গত দুইদিন ধরে রেললাইনে গাঁজা কুড়াচ্ছে তারা । বিষয়টি আজব মনে হলেও এমন ঘটনাই ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রোববার সকালেই উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে । বিষয়টি ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ভিড় জমায় এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পরলে শতশত জনগন সেখানে ভীড় জমায়। তারা আরোও জানান,অনেকের ধারনা রাতের কোন এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে। একটি গাঁজার ব্যাগও ছিলো আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিলো প্রচুর গাঁজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, রাতের কোনো এক সময় এই গাঁজাগুলো ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হতে পারে । লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে এবং রেললাইন থেকে এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে।শনিবার সকাল থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত অনেক মানুষকে রেললাইনে গাঁজা খুঁজতে দেখা গেছে । স্থানীয় মাদকসেবীদের অনেকে ফ্রিতে গাঁজা পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,রেল স্টেশনের দক্ষিনে মাছের আড়তের কাছে,প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায়,সেখানে জনগন মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, সম্ভবত রাতে ট্রেন থেকে মাদকদ্রব্যগুলো ফেলে দেওয়া হয়। সকালে স্থানীয়রা সেখানে গিয়ে ওগুলো কুড়ায়। বিষয়টি রেলওয়ে পুলিশের লোকজন দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর