বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আসামী ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল এসআইয়ের

রিপোর্টারের নাম / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গা থানায় আসামী ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন রেজাউল করিম নামে একজন উপ-পরিদর্শক (এসআই)। মৃত রেজাউল করিম রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকার স্বরসতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল করিম নওগাঁ জেলার পত্মিতলা বাসিন্দা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর-রশিদ জানান, চলতি মাসের ৫ তারিখে রায়গঞ্জ থানায় একটি দস্যুতার মামলা হয়। এই মামলা তদন্তে প্রাপ্ত আসামী নজরুলকে ধরতে রায়গঞ্জ থানার এস.আই রেজাউল করিম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামী নজরুল পুলিশকে দেখে দৌড়ে স্বরসতী নদীতে ঝাঁপ দেয়। আসামীকে ধরতে এসআই রেজাউল করিমও নদীতে ঝাপ দেয়। নদীতে সাতার কেটে আসামী নজরুল পালিয়ে যেতে সক্ষম হলেও এসআই রেজাউল করিম নদীতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা খোঁজাখুজি করে এস.আই রেজাউল করিমকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, মরদেহ পুলিশ লাইনে জানাযা শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তারাই সিদ্ধান্ত নিবেন কোথায় লাশ দাফন করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এসআই রেজাউল করিম দুস্যুতা মামলার আসামীর অবস্থান শনাক্ত করে এবং পুলিশ ফোর্স নিয়ে রাধানগর এলাকায় যায়। পুলিশকে দেখে আসামী নজরুল ইসলাম দৌড়ে নদীতে ঝাপ দেয়। এসময় এসআই রেজাউল করিমও ঝাপ দেয়। কিন্তু আসামী সাতরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রেজাউল করিম নদী তীরের কাছাকাছি এসে দাঁড়ানোর পরে আবারো নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন করেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর