সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

নাটোরে পদ্মায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০)। এখনও নিখোঁজ কালাম সর্দারের আরেক ছেলে অপু (১০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও বাকি ৩ শিশু নদীর পানিতে তলিয়ে যায়। পরে খালিদের শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে বিকেলে দিপু ও জয়ের মরদেহ উদ্ধার করা হয়। এখনো অপু নামে আরেক শিশুর মরদেহ উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর