রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ: সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪



সারা দেশে ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ অংশ হিসেবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডা এলাকায় আন্দোলনকারীরা প্রায় ৪ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্তভাবে সরে যেতে বললেও সরে না যাওয়ায় দুপুর ২টার দিকে র‌্যাব-পুলিশ রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধের থাকার পর পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সরে গেলে ওই মহাসড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে শহরের ইসলামিয়া কলেজ, ইবি রোড ও নবদ্বীপ পুল এলাকায় পুলিশ ছাত্রলীগ, ছাত্রদলসহ আন্দোলকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ করলে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সংঘর্ষে কোটা আন্দোলনকারী বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় কোটা আন্দোলনকারীদের উপর হামলা ও নিহতের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শহরে বিক্ষোভ করেছে। এর আগে গত রাতে সংঘর্ষ চলাকালে বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর