শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড।

চাকার ঘর্ষনে খোয়া উঠলেই মানুষকে হেনেস্তা করছে জনপ্রতিনিধি তাজফুল

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

সরকারী রাস্তার উপরে খোয়া ও সিমেন্টের প্রলেপ


সিরাজগঞ্জের তাড়াশে জনবহুল সরকারী রাস্তার উপরে নিজ প্রয়োজনে খোয়ার-সিমেন্টের প্রলেপ দিয়ে ঢালাই করে ব্যাবসা করছেন এক জনপ্রতিনিধি। তাড়াশ-পশ্চিম অবদাবাধ আঞ্চলিক সড়কে (মাদ্রাসা রোড) ভাষানী আমজাদ হোসেনের বাড়ি এলাকায় সরকারী রাস্তায় খোয় ও সিমেন্টের প্রলেপ দিয়ে পাকা করে দোকানের মালামাল লোড আনলোড করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল। জনবহুল রাস্তায় হওয়ায় অন্য যানবহনকে সাইড দিতে ওই পাকার উপরে উঠলে বা চাকার ঘর্ষনে খোয় উঠলেই জনপ্রতিনিধি শরিফুল ইসলাম তাজফুল ও তার লোক জনের হেনস্তার শিকার হতে হয় সাধারণ যানবহন চালকদের। জেলা পরিষদের সদস্য হওয়া প্রতিবাদ করলেই মারধরের শিকারও হতে হচ্ছে।

নাম প্রকাশ না করার একাধিক হেনস্তার শিকার হওয়া ব্যাক্তি জানান, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তা স্বরু হওয়ায় অন্য গাড়িকে সাইড দিতে গেলে তার ঢালাইলের উপরে উঠলেই গাড়ি আটকিয়ে ভাষা খারাপ করেন,অর্থ দাবি করেন নানান ধরনের হেনেস্তা করেন তাজফুল ও তার লোক জন। যেহেতু সরকারী রাস্তা যাতায়াতের জন্য সরকার করেছেন । কিন্তু সরকারী রাস্তায় তাজফুল নিজের ব্যবসার সুবিধার জন্য সরকারী রাস্তার জায়গা আটকিয়ে তিনি তার রড-সিমেন্টের লোড আনলোড করছেন। আমরা চাই সরকারী রাস্তা যাতায়াতের জন্য ব্যবহৃত হোক নিজস্ব ব্যবসা পরিচালনার করার জন্য না।

এ বিষয়ে মুঠোফোনে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

তাড়াশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু তালুকদার জানান, এমন কেউ কোন অভিযোগ করে নি। তবে সরকারী রাস্তায় ঢালাই করে নিজ কাজে ব্যবহার করার সুযোগ নেই। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বলে দিব যাতে মানুষের সাথে খারাপ ব্যবহার না করেন।







আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর