বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এনায়েতপুরের স্থলপাকড়াশী স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি হলেন তমাল

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপসীতে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী স্থলপাকড়াশী ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। তরুন সমাজ সেবক জাকারিয়া তৌহিদ তমালকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গত ১৮ জুলাই অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যানের আদেশ ক্রমে কলেজ পরিদর্শক মোঃ এনামুল হক।

কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব পদে অধ্যক্ষ শাহ আলম , শিক্ষক সদস্য পদে এ কে এম মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম ও সেলিনা খাতুন, অভিভাবক সদস্য পদে দুলু ভূইয়া, সেলিম শেখ, আব্দুল আজিজ, ইসমাইল হোসেন ও মেরিনা পারভীন।

বুধবার সকালে অত্র প্রতিষ্ঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর প্রেসক্লাবে অনুমোদিত কমিটির অনুলিপি প্রদান করা হয়েছে। এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে স্থলপাকড়াশী ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল জানান, সততা এবং মেধার সমন্বয়ে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার
মানোন্নয়ন, সুষম শিক্ষার পরিবেশ সৃষ্টি করা,
আধুনিক এবং বিজ্ঞানসম্মত পাঠদানে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং কলেজ শাখাকে এমপিওভুক্তকরণে নিষ্ঠার সাথে কাজ করবো। সর্বোপরি স্থল পাকড়াশী ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আমাকে সভাপতির হিসেবে নির্বাচিত করায় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক সদস্য এবং নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গ্রামবাসী সহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর