বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনারা ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: / ৩০১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। আজ সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে তিনি এ কথা জানান।

এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’

এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

জেনারেল ওয়াকার উজ-জামান বলেন, ‘দেশের ২০ জেলায় ৩০ মাইনোরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে।’

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর