বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন

পাবনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান

পাবনা প্রতিনিধি: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পাবনায় কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টানা কয়েকদিনের কর্মবিরতির পর সোমবার ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্যসহ সবখানে।

ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও রাস্তায় শৃঙ্খলা ফিরাতে পাবনার পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেছে। পুলিশ, রাজনীতিবীদ ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো আস্থার সংকট না হয় এবং পুলিশ সদস্যদের জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ জোগাতে বিএনপির ও ড্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের মধ্যে হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আজকে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের ফুল উপহার দেওয়ায় আমরা খুশি হয়েছি। পাবনায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পুলিশ সদস্যরাও বরাবরই সহনশীল আচরণ করেছে। ভবিষ্যতেও সবাইকে আস্থায় নিয়ে পাবনা সদর থানার পুলিশ কাজ করে যেতে চায়।

এসময় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম কাজী বনি, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক কায়সার জামিল, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক শাওন খান, সাব্বিরুল ইসলাম ছোট, প্রচার দলের শাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর