সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবী ও আওয়ামীলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপির উদ্যোগে ভাসানী মিলনায়তনের সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশনের মুক্তির সোপানে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতা আন্দোলন করে স্বৈরাচারিনী হাসিনাকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করেছে।

সেই হাসিনাকে পুনর্বাসন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পায়তারা করছে। যদি তিনি পদত্যাগ না করেন তবে তাকেও আন্দোলন করে পদত্যাগে বাধ্য করা হবে। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর