বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪


ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যা খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ ভাষানী মিলনায়তনের এ কর্মসুচী পালন করা হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। অবস্থান কর্মসুচিতে উপস্থিত জেলার বিভিন্ন উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর