বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

ভুয়া মুক্তিযোদ্ধাদের হুঁশিয়ার করলেন বিএনপি নেতা হাবলু মোল্লা

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও রোগমুক্তি কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া এলাকায়।

কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলার সুপরিচিত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার উদ্যোগে এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালের আয়োজনে কয়েক হাজার মানুষ অংশ নেন এতে। এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক শের আলী সবুজ সহ দৌলতপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা প্রায় ১৭ বছর তাদের অনাচার অত্যাচার সহ্য করতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে হুশিয়ার করেন প্রতিপক্ষ রাজনীতিকদের।

বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক হাবলু মোল্লা তার বক্তব্যে বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধায় দৌলতপুর জর্জরিত। ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা নিতে দেয়া হবে না।’ এসময়, সকল অত্যাচারের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় বদলা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর