শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড।

বিএনপি নেতা আব্দুর রশিদ স্মরনে শোকসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার আন্দোলনে মিছিলে গিয়ে স্ট্রোক করে মৃত সিরাজগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সেখ স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কোবদাস পাড়া মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও শহর বিএনপির সাধারন সম্পাদক মুন্সী আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আব্দুর রশিদ একজন বিএনপির ত্যাগ ও নির্যাতিত নেতা ছিলেন। তিনি সবসময় দলের জন্য ও মানুষের জন্য কাজ করেছেন। তার স্মরনে আগামীতে কোবদাসপাড়া রোডটি আব্দুর রশিদ সড়ক নামে অভিহিত করা হবে। বক্তব্যকালে নেতারা আরো বলেন, বর্তমান অনেকে লেবাস পাল্টিয়ে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে অরাজকতা সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে।


এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা মৃত আব্দুর রশিদের স্ত্রী ছেলে-মেয়ের সাথে দেখা করেন এবং তাদেরকে শান্তনা দেনসহ আর্থিক সহায়তা করে আগামীতে দল তাদের পাশে থাকবে বলে ঘোষনা দেন। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে বিশেষ মোনাজাত করে তার রোগমুক্তি কামনা করা হয়।

ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েস, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির সভাপতি রেজাউল জোয়ার্দ্দার, শহর সেস্বচ্ছাসেবকদলের আহবায়ক সানোয়ার হোসেন সানু, শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর