শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ছাত্রজীবনের ক্রীড়াঙ্গন থেকে রাজনীতির ময়দান: সংগ্রামী নারী নেত্রী রত্না খাতুন রাউজানে গর্জনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন!

শাহজাদপুরে মিল্ক ভিটার অনিয়মের বিরুদ্ধে পাবনা-সিরাজগঞ্জ সমবায়ীদের প্রতিবাদ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪



‘সমবায়ী বাঁচলে মিল্কভিটা বাঁচবে’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটার প্রবেশপথের পাশে বাঘাবাড়ি ঘাট ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়ের সামনে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা ঢাকা-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ও কিছু সময় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সমবায়ী সুবির কুমার ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ২০১৫ সাল থেকে মিল্কভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাদের হোসেন লিপু। নাদের হোসেন লিপু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা ছিলেন। তার ভয়ে কোনও ন্যায্য বিষয় নিয়ে কথা বলতে পারতেন না সমবায়ীরা। মিল্কভিটায় সমবায়ীদের কোন অধিকার ও মুল্যায়ন ছিল না। দুধের ন্যায্য মুল্য দেয়া হয়নি। বক্তারা বরেন, অবিলম্বে অবৈধ চেয়ারম্যান নাদির হোসেন লিপুকে প্রত্যাহারপুর্বক সমবায়ীদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। সমবায়ীদের সব ধরনের ন্যায্য অধিকার দিতে। দুধের ন্যায্য মুল্য দিতে হবে। নচেত মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধসহ মিল্কভিটায় বন্ধ করে দেয়া হবে। প্রতিবাদ সমাবেশে পাবনা-সিরাজগঞ্জের ৫ শতাধিক সমবায়ীরা অংশগ্রহন করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর