শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

কামারখন্দে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত

রাজ / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪



সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সারে তিনটায় উপজেলার জামতৈল বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নেতা সম্ভুনাথ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বিএনপির সভাপতি রোমানা মাহমুদকে কামারখন্দে আওয়ামীলীগের নেতারা আক্রমণ করেছিল। তখনো আমরা রাজ পথ থেকে পিছপা হয়নি। আজকে আওয়ামীলীগ কোথায়? কামারখন্দের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না বলেছিলো বিএনপির জামায়াতের হাত -পা ভেঙে দিতে। আজকে তিনি কোথায়? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো আওয়ামী লীগের নেতাকর্মীদের আধা ঘন্টাও সময় লাগেনি গাঁ ঢাকা দিতে।

এখন মিল্লাতকে বলবো আসেন কামারখন্দে, এখন তো পুলিশ নাই। মোকাবেলা রাজনৈতিকভাবে করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন, যে সব আওয়ামীলীগের নেতারা এখনো স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবে! কিন্তু না, শেখ হাসিনা আসবে না। আমরা বিএনপির নেতারা স্বৈরাচারী হাসিনাকে এনে বিচার করব।

তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, যারা ইন্ডিয়ান পুলিশ তারাই এখন কাজে যোগ দেয়নি। আর তারা কাজে যোগ দিবেও না। গত ৫ তারিখ থেকে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দিচ্ছি। আমরা সাধারণ মানুষের পাশে থেকেই সারাজীবন কাজ করে যেতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা হাবিল উদ্দিন, সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, এম এ আলীম মন্ডল, যুবদল নেতা হাসনাতে রাব্বী সুমন, ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, সরকারি হাজী কোরপ আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর