মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জে সাবেক এমপি মমিন মন্ডলের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দু’ই ছাত্র-জনতা নিহতের ঘটনায় আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ জ্ঞাত-অজ্ঞাত প্রায় দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।  

 

বুধবার (২১ আগষ্ট) এনায়েতপুরের স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী বাদী হয়ে একটি এবং নিহত ইব্রাহিমের স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। 

 

আসামীদের মধ্যে সাবেক এমপি মমিন মন্ডল ছাড়াও চৌহালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকার, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টারসহ  একাধিক ইউপি চেয়ারম্যান এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা রয়েছেন। 

 

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরের দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন এনায়েতপুর থানার ওসি মো. হাসিবুল্লাহ। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্র সিয়াম নিহতের ঘটনায় হযরত আলী বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫/৭শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অপরদিকে নিহত রুপনাই গ্রামের ইব্রাহিমের স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ ৫/৭শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর