মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যরে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪


শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো.শাহ আজম। বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। সন্ধ্যায় উপাচার্য্য প্রফেসর ড. সো, শাহ আজম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে গত ০৭.১২.২০২১ তারিখের স্মারক: ৩৭.০০.০০০.০৭৯.৯৯.২৪১.১৮.৩৫৫ সংখ্যক পত্রের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয় এবং সে অনুসারে গত ০৮.১২.২০২১ তারিখে উপাচার্য পদে যোগদান পূর্বক দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম এবং আমার পূর্বতন কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করছি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় উপযুক্ত পৃষ্ঠপোষণা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার বিস্তার ও গবেষণায় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠবে। আশাকরি বিশ্ববিদ্যালয়টি আপনার পৃষ্ঠপোষণা অর্জনে সমর্থ হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’

অন্যদিকে, বেশ কয়েকদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উপাচার্য্যরে পদত্যাগ দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অনশন শুরু করে। এ সময় শিক্ষার্থীরা জানান, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন করবেন তারা। সেই সাথে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। অনশনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মায়নুল ইসলামসহ ৫জনের একটি দল অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আগামী রোববার পর্যন্ত সময় চেয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু ছাত্র প্রতিনিধিরা আর কোন সময় না দিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর বিকেলে ভিসি ড. শাহ আজম পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর