মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

কবে থেকে বৃষ্টিপাত কমবে, আবহাওয়া অধিদপ্তর

আরিফ হোসেন রুদ্র ( রায়পুর লক্ষ্মীপুর ) / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪





টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। সেই সঙ্গে বিপৎসীমার ওপরে রয়েছে সাতটি নদীর পানি। এ অবস্থায়ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোয় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে শুক্রবার (২৩ আগস্ট) থেকে এসব জেলায় বৃষ্টি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি এলাকায় বৃষ্টি আরও কিছুদিন থাকবে। এসব এলাকায় আজ সকাল থেকে ৩ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় যার পরিমান ১৮৮ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের তরফ থেকে আরও জানানো হয়, বর্তমানে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারী বৃষ্টি হচ্ছে। এসব এলাকা উঁচু হওয়ায় বাংলাদেশে ঢলের পানি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, আগামী সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর