বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক ও ৫ চেয়ারম্যানসহ ১১১জনের নামে মামলা 

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪



সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় জনকে আহত হওয়ার অভিযোগে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ও ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১১ জনের নাম উল্লেখ ও ৪০০-৫০০ অজ্ঞাত নামা করে মামলা দায়ে হয়েছে। গত ২৩ আগষ্ট রাতে জেলহক উদ্দিন নামে এক সেচ্ছাসেবক দলের নেতা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলাটি করেন। 


মামলা সূত্রে জানা যায়, মামলায় ১১১জন নামীয় ছাড়া অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম,সহ-সভাপতি মিজান বি এস সি, জাহাঙ্গীর আলম লাবু,হাটিকুমরুল ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি ফনি ভূষণ পোদ্দার,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ- সম্পাদক রফিকুল ইসলাম হিরো,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজেল হোসেন সাগরসহ ১১১ জনের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 


বাদী মামলায় উল্লেখ করেন, গত ৪ আগস্ট বেলা ২ টা ৪৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের  ছাত্র-জনতা হাটিকুমরুল গোল চত্বর থেকে সলঙ্গা থানা মোড় এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।  এ সময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র  প্ররোচনা ও উসকানিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের লাঠি,ধারালো অস্ত্রের আঘাতে হাসেম,আলমগীর,আমজাদ হোসেন, ওমর ফারুক,নূর নবী,রওশন আলী আহত হয় পরে তাঁদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুসহ ১১১ নামিয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া করে আসামীদের গ্রেফতার করা হবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর