সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪


ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। ক্ষমতাকে যারা কুক্ষিগত রেখে তার অপব্যবহার করেন তারা আজ ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় হাজারো নেতা-কর্মী তার পথসভায় যোগ দেন।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টায় হতে বিকেল পযর্ন্ত উপজেলার ১২ টি স্থানে তার আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করেন।

আয়োজিত অনুষ্ঠানে রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘গত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা-কর্মীর উপর বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে জুলুম ও নির্যাতন চালিয়েছে। আমাকে আমার প্রিয় জম্মভুমি উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেওয়া হয়নি। আজকের এই হাজারো মানুষের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া- সলঙ্গাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সময় এসেছে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে সুন্দর বাংলাদেশ গড়ার।

তিনি বলেন, ‘হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাগ লাগানোর চেষ্টা চলছে। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দু সম্প্রদায়র বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির রক্ষার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। নেতারা থানা পাহারার দায়িত্বও পালন করেছে।’ ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এ সময় বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

পথ সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম শহীদ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট সদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেদায়েতুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদি সেক্রেটারি মাওলানা রাকিব হাসান, জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল ও উল্লাপাড়ার শ্রমিক নেতা এস এম আলামিন হোসেন প্রমুখ।

তিনি সকাল টা ৮ টা থেকে নলকা ওভারব্রিজ, হাটিকুমরুল মোড়, বোয়ালিয়া বাজার, সলঙ্গা থানা মাঠ, দবিরগঞ্জ মাদ্রাসা মোড়, গয়হাট্টা বাজার, কয়ড়া বাজার, লাহিড়ী মোহনপুর খেলার মাঠ, বালসাবাড়ী বাজার, শাহজাহানপুর ফুটবল মাঠে পথসভা শেষে বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের গুলিস্তান চত্বরে এক জনসভার মাধ্যমে পথসভা কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর