বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সলঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক / ৩৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে সলঙ্গা ছাত্র সামাজ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সলঙ্গা ছাত্র সমাজের ব্যানানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় সেনাবাহিনী ও সলঙ্গা থানা পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।


বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,এক দফা এক দাবী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগ চাই। এছাড়াও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা।পদত্যাগ না করলে লাগাতার কর্মসুচি চালাবে শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা সকাল থেকেই সলঙ্গা বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করে তাদের কি দাবী তা জানতে চায়। শিক্ষার্থীরা তাদের দাবী তুলে ধরেন। দাবির বিষয়টি জানার, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনসহ সকল সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন তাড়া।


প্রায় ১ ঘন্টা আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক বলেন,তোমাদের অভিযোগ যুক্তি সংগ্রহীত তোমাদের দাবীর সাথে আমরাও এক মত। তবে লিখিত ভাবে একটা অভিযোগ নির্বাহী কর্মকর্তা কাছে দিতে। হট্টগোল না করে বিধি বিধানের মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগ করার কথা বলে তারা।


সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, বিদ্যায়লের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিল ছাত্ররা । আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। ছাত্রদের

দাবির প্রেক্ষিতে শিক্ষকদের নিয়ে বসা হয়েছিল। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর