বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

রিপোর্টারের নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি ক্ষেত্রে এতদিন সমানে ছিলেন। গত বছর দেশের তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফলোয়ারদের মধ্যে সর্বাধিক এগিয়ে ছিলেন সাকিব। পরীমণিকে টপকে একধাপ এগিয়ে যান এ ক্রিকেটার।

এরপর থেকে এই দুই তারকার মধ্যকার যেন সোশ্যালে এগিয়ে থাকার নীরব লড়াই চলছিল। তবে এবার সময় পাল্টেছে। সাকিব যেমন পরীমণিকে টপকে এগিয়ে গিয়েছিলেন, এবার হলো তার বিপরীত। ক্রিকেটারকে টপকে এবার এগিয়ে গেলেন পরীমণি।

 

সোমবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাকিবের অফিশিয়াল পেজ ভিজিট করে দেখা যায়, তার থেকে চিত্রনায়িকা পরীমণির ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বেশি। এ ক্রিকেটারের ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা ১৫ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৫০ লাখ।

 

এদিকে আলোচিত অভিনেত্রী পরীমণির ফেসবুক পেজ ভিজিট করে দেখা যায়, তার ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ। হিসাব বলছে সাকিবের থেকে ১ মিলিয়ন, অর্থাৎ ১০ লাখ বেশি।

এর আগে গত বছরের অক্টোবরেও সাকিবের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছিল। ওই সময় পরীমণি ও সাকিব, দু’জনই সমানে ছিলেন। প্রায় বছর খানেকের ব্যবধানে সাকিবের ফলোয়ার সংখ্যা বৃদ্ধির পরিবর্তে কমার কারণ হিসেবে নেটিজেনদের একাংশের ধারণা―রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণেই তার পেজ থেকে সরে এসেছেন অনেকে।

 

এমনকি গত ২২ আগস্ট দিবাগত রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। মামলায় ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। নানা কারণে বিতর্কিত হওয়ার জন্যই ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে এ তারকা ক্রিকেটারের।

✪ আরও পড়ুন: খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় আসামি, মুখ খুললেন জায়েদ খান

তবে পরীমণির কাছে ফলোয়ার সংখ্যায় কম থাকলেও দেশীয় ক্রিকেট তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার সাকিবেরই। তারপরই ১৩ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৩০লাখ ফলোয়ার নিয়ে দ্বিতীয়তে রয়েছেন মুশফিকুর রহমান, ৭৬ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয়তে রয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।

অন্যদিকে শোবিজ তারকাদের মধ্যে দ্বিতীয়তে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ফেসবুক ফলোয়ার সংখ্যা ১০ মিলিন, অর্থাৎ ১ কোটি এবং ৬৯ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয়তে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর